logo

সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়

মোবাইল নং: +8801733167393
ই‐মেইল: s113349sph@gmail.com

আমাদের স্কুল

সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়টি সরিষা মৌজার ঘনবসতি এলাকা সরিষা গ্রামে অবস্থিত। উপজেলা সদর থেকে ১০ কি.মি দক্ষিণে সুনিবিড় শস্য শ্যামলা অতি মনোরম ও নির্জন পরিবেশে দক্ষিণমুখী দ্বিতল ভবন ও পূর্বমুখী চারতলা ভবন অবস্থিত। দ্বিতল ভবনের দুই পাশে দুইটি টিনশেড ঘর আছে। ভবনের সামনে বিস্তর খেলার মাঠ গড়ে উঠেছে। বিদ্যালয়ের পূর্ব দিকে প্রেমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদ ও বাজার অবস্থিত। ০১/০১/১৯৮৫ সালে নিন্ম মাধ্যমিক হিসাবে প্রতিষ্ঠিত হয়। মাধ্যমিক হিসাবে ০১/০৬/১৯৮৭ সালে সীকৃতি লাভ করে। এরপর থেকে প্রতি বছর এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে এলাকায় প্রশংসিত হয়ে আসছে।